কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৯ জুন, ২০২৪ এ ১০:৩৪ AM
কন্টেন্ট: পাতা
প্রশাসন বিভাগ
মহাপরিচালক বার্ডের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। একজন অতিরিক্ত মহাপরিচালক ও ০৯ জনপরিচালকসহ বার্ডের কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ৩৬৫ জন। একাডেমীর প্রশিক্ষণ, গবেষণা এবং প্রায়োগিক গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পরিচালক (প্রশাসন) এর নেতৃত্ব প্রশাসন বিভাগ প্রয়োজনীয় সহায়তা এবং পরিসেবা প্রদান করে। এছাড়া, এ বিভাগ মানব সম্পদ ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, কর্মচারী কল্যাণ, একাডেমীর অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রম সম্পাদন করে থাকে ।
প্রশাসন বিভাগের কর্মকর্তা পর্যায়ে জনবল
| পদবী | অনুমোদিত জনবল | বর্তমান জনবল |
|---|---|---|
| পরিচালক | ০১ জন | ০১ জন |
| যুগ্ম পরিচালক | ০২ জন | ০২ জন |
| উপ পরিচালক | ০১ জন | ০১ জন |
| সহকারী পরিচালক | ০৪ জন | ০৩ জন |
| হিসাব রক্ষণ কর্মকর্তা | ০১ জন | ০১ জন |
| সহকারী প্রকৌশলী | ০১ জন | ০১ জন |
| চিকিৎসা কর্মকর্তা | ০১ জন | ০১ জন |
| ষ্টেট-কাম স্টোর অফিসার | ০১ জন | ০১ জন |
| প্রশাসনিক কর্মকর্তা | ০১ জন | ০১ জন |
| উপ-সহকারী প্রকৌশলী | ০১ জন | ০১ জন |
| সহকারী গ্রন্থাগারিক | ০১ জন | ০০ |
| মোট: | ১৫ জন | ১৩ জন |
প্রশাসন বিভাগের অধীনে শাখাসমূহ
প্রশাসন বিভাগের অধীনে মোট ১৪টি শাখা রয়েছে। শাখার কার্যক্রমের দায়িত্ব পালন করেন শাখা প্রধান এবং পরিচালক (প্রশাসন) ও যুগ্ম পরিচালকদ্বয় সকল শাখার কার্যক্রম সমন্বয় করেন। প্রশাসন বিভাগের অধীন বিভিন্ন শাখাসমূহের নাম নিম্নে দেয়া হলো: